সৌরভ ভট্টাচার্য 10 July 2015 তোমায় কিছু বলার নেই আমার কোনো অঙ্গীকার করানোর নেই কোনো অভিমান, কোনো অভিযোগ নেই সব বোঝো তুমি সব জানো। সময় বয়ে চলেছে, আমাদের উপর দিয়ে পাহাড়ী নদীর স্বচ্ছ জলের মত, তুমি আমি ডুবন্ত দুটো পাথর পাশাপাশি নিমগ্ন ক্ষণিকের অনন্ত সুখে। Category কবিতা Log in to post comments4 views