sumanasya
6 August 2026
কেউ অনবরত এসে ফিরে গেছে
কেউ একবারও আসার মত আসেনি
কেউ অনবরত বলে থেমে গেছে
কেউ একবারও বলার মত বলেনি
কেউ অনবরত নিঃশব্দতা রেখে সাজিয়ে গেছে
কেউ একবারও শুকনো পাতাও মাড়ায়নি
কেউ না তাকানো চোখে দৃষ্টি রেখেছে অবিরাম
কেউ দৃষ্টির উপর বাদল এনেছে বারবার
তবু অনবরত অবহেলা ঢেকেছে যত্নে
অথচ যত্ন পিপাসা কোনো তীরে জল পায়নি