sumanasya
26 November 2026
কতটা কী হলে মানুষ তার দুই পা পেতে আনত মাথাকে লুটেপুটে নেয় লজ্জাহীন?
কতটা কী হলে মানুষ ইচ্ছানুসারে গল্প সাজিয়ে বলে, একে সত্য বলে জেনো, মেনে চলো, দরকার হলে প্রাণ দিও, নিও।
কতটা কী হলে সুখদুঃখ অসহায় বিপন্নতাকে ভাগ করা যায় বিশ্বাস, জাত, নাগরিকত্বের নিরিখে অনায়াসে
কতটা কী হলে একজন পণ্ডিত কলম ধরে ছদ্ম যুক্তির আড়ালে তীক্ষ্ম জুগুপ্সা প্রচ্ছন্ন রেখে?
কতটা কী হলে একজন মানুষ, মানুষ হতে হতে থমকে যায় বিভ্রান্তিতে প্রস্তরীভূত হয়ে?
Category
- Log in to post comments
- 1 view