সৌরভ ভট্টাচার্য 5 October 2015 যাবার আগে আলোটা নিভিয়ে দরজাটা ভেজিয়ে যেও যেন তুমি আসোনি কখনো আমি মনকে ভুলিয়ে পাপোশটা ঝেড়ে আসব মুছে আসব চটির দাগ এটা আমার রোজকার অভ্যেস বাজারের আওয়াজে আমার দীর্ঘশ্বাস চাপা থাক রাস্তার আলো জানলা বেয়ে আসুক দেওয়ালের গায়ে প্রতিবেশীর মত Category কবিতা Log in to post comments4 views