Skip to main content

 

001.jpg

 

খাটালেতে গরু বসি আছিল শান্তিতে

এত ছিল আরশোলা কেহ নারে চিন্তিতে

সহসা উঠিল হাওয়া, জলে থই চারিধার

থরে থরে আরশোলা আসি ঘেরে চৌধার

তারপর দাপাদাপি বকাবকি লাঠালাঠি

রাগি কহে মালিকেরা কেন মিছে করো কাঠি

আরশোলা বলে ওহে, ছিলাম তো শান্ত

লাগাতার গোবরিত হতে হতে ক্লান্ত

তাই আজ বলি শুনো আসিয়াছি নিরুপায়

ভুল হবে যদি ভাবো এক্কেরে অসহায়

মাত্র কয়েকটা কথা, বলি যাব চলি হে

গোবরের বাসি ভার নামাও তো বাঁচি হে

Category