sumanasya
20 March 2026
চুল ছিল চুল নেই
তাই বসে ভাবছি
তোমরা কী মনে করো
সেই শোকে কাঁদছি?
উঁহু উঁহু তা তো নয়
দুঃখ তো অল্প
আসলে তো জানোই না
চুল কাটার গল্প
ছোট এক যন্ত্র
ঘুরে গেল মাথাতে
সব চুল গিলে খেল
ওই ছোটো পেটেতে
একদিন তোমরাও
যাও যদি সেলুনে
দেখবে কেমন যাদু
চুল খেকো মেশিনে
[ছবিটা Pritam Pal আর Aritri Gupta -র মেয়ে অনুত্তমার]
Category
- Log in to post comments
- 4 views