সৌরভ ভট্টাচার্য 30 November 2015 সব বাগানের দরজায় তালা থাকে না এমনকি সব বাগান পাঁচিলে ঘেরাও না কিছু কিছু বাগান এমন আছে - যেখানে ঘেঁটু ফুল সেজে পারিজাত ফোটে গাছে গেছি সে বাগানে বারেবারে সব ভুলে মালির দু'হাত সুরভিত নানা ফুলে সে বিনা দ্বিধায় দিতে পারে সব ফুল তেমন তোমার নেওয়ার সাজি হলে Category কবিতা Log in to post comments4 views