sumanasya
24 November 2026
একটা আস্তানা হল
সমুদ্রের জন্ম হতে দেখেছে কতজন?
নোনা জল, নোনা বাতাস, আর বালি
নিজেকে নিয়ে কী ভীষণ টানাটানি
অবশেষে উড়ে গেল আস্তানা
সমুদ্র তখন মহাসমুদ্র
কূল দেখার প্রত্যাশা নিয়ে কেউ বালিতটে দাঁড়ায় না
আমিও দাঁড়ালাম না
ঢেউয়ের পর ঢেউ
আমার হারিয়ে যাওয়া আস্তানার গল্প বলে যেতে লাগল
আমি বিহ্বল হয়ে ভাবতে লাগলাম
হারিয়ে গিয়েও বারবার ফিরে আসা যায় এভাবে?
তারপর সব ভুলে গেলাম একদিন
নোনা জল, নোনা বাতাস, এমনকি এই বালিতট
সব ভুলে গেল
আমার নাম, আস্তানা প্রত্যাশা... সব
আমি প্রতিদিন আগন্তুক এখন
নিজের কাছে, এ সমুদ্রের কাছে
আমার দিন যাপনের লিপি
বালির মত আলগা ঝুরঝুরে
অশ্রু ব্যক্তিগত নয় আর
Category
- Log in to post comments
- 1 view