Skip to main content

হৃদয়ের সাবওয়ে

   একটা নির্জন দ্বীপ। চারদিকে কেউ কোথাও নেই। একা বসে আছে একটা মানুষ। পাথরের উপর। তার সাথে কিচ্ছু নেই। না মোবাইল, না ইন্টারনেট। সে সম্পূর্ণই একা। অথচ তার একাকীত্বর বোধ নেই।
...

ভাষার খোঁজে

   ১৫৮ বছরের পুরোনো একটা বটগাছ। পাখিটা গাছটার বয়স জানে না। এমনকি গাছটাকে খুব একটা সম্মানের চোখেও দেখে না। গাছটার ফল হয়, ফুল হয়। পাখিটা দেখে, কিন্তু কোনো আকর্ষণ অনুভব করে না। পাখিটা থাকে বটগাছটা থেকে প্রায় ১৬৫ কিমি দূরের একটা শহরে।

মুক্তি

         “তোমাদের তিন বোনের মধ্যে সন্ধ্যাই বুড়িয়ে গেল।” 
           সন্ধ্যা হাসল। কিছু বলল না। মঙ্গল সুজাতার দিকে তাকাতে সুজাতা চোখের ইশারা করল। মঙ্গল উঠে উঠোনে গিয়ে একটা বিড়ি ধরাল।
...

অ্যালগরিদম

   আমি এখন অটোর লাইনে। আমার ডিজিটাল ঘড়িতে সময় ৭.১৮। আমার সামনে তেরো জনের লাইন। আমার গন্তব্য বিধাননগর। আমার শার্টটার সাইজ ৪২, দাম ১৩০০/-, আমার প্যান্টের কোমর ৩৪, দাম ১৭০০/-,
...

স্ত্রীর পত্র

    আমাকে এ চিঠি লেখার সাহস জোগালো মৃণাল। তুমি জানো না। কারণ তুমি বাংলা বই পড়ো না। তোমার বাড়িতে পড়ার চল কোনোদিন ছিল না। তোমার মনে আছে নিশ্চই, বিয়ের পরের দিন আমি খবরের কাগজ খুঁজেছিলাম বলে তোমার মায়ের কাছে আমায় কথা শুনতে হয়েছিল।
...

মোচড়

      ভালোবাসা সব গল্পে, সিনেমায়, কবিতায়, স্কুলে, কলেজে জমা রেখে মুদছুদ্দিবাবু লাইব্রেরীতে তালা দিয়ে যখন অটোতে উঠলেন, তখনই পেটটা মোচড় দিল।
...

তদস্তু হৃদয়ং তব

    বয়েসের ছাপের থেকে একটা টানাপোড়েনের ছাপ বেশি সারা চোখেমুখে। প্রাইমারি স্কুলে পড়াতেন। উদ্বাস্তু কলোনি থেকে পড়াশোনা করেছিলেন।

আমি, একটা মৃতদেহ আর বসন্তকাল

    সাদা চাদরে মোড়ানো দেহটা একটা ট্রলির উপর রাখা। বসন্তকাল। হাসপাতালের সরু করিডোরের একদিকে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা।
...

ফাঁকা সিট

    তখনও বর্ষা আসেনি। প্রচণ্ড গরম। দুপুরবেলা, শিয়ালদায় যাচ্ছি। ট্রেনের মধ্যেটা অগ্নিকুণ্ড হয়ে। প্রচণ্ড ভিড়। গ্যালোপিং ডাউন শান্তিপুর লোকাল।
...

কম্বল

     ভৈরবী ঘুম থেকে উঠে বুঝতে পারল বেলা হয়ে গেছে। এখন উঠেও কোনো লাভ নেই। গালাগালি শুনতেই হবে। গায়ের উপর লেপ্টে থাকা কম্বলটা ফেলে দিতে ইচ্ছা করছে না। আরকিছুক্ষণ থাক। কাল রাতে কম্বলের তলায়, ভিতরে... সে কাম... প্রেম? 
...
Subscribe to অনুগল্প
↑