Skip to main content

যদি বিশ্বাস করো

তুমি জানো না
আমাতে তোমার অনুভব, আর-
আমার বেছে আনা শব্দগুলোর মাঝে কতটা ব্যবধান

আমি পরিমাপ তো জানি না
শুধু জানি
ঝিনুকের বুকে বসা মুক্তো
   সমুদ্রের গভীরতা নিয়ে মাথা ঘামায় না

নৈতিকতার উৎস

নৈতিকতার উৎস সহানুভূতি আর সহমর্মিতা। যার থেকে বিচ্যুতির ভয় মনুষ্যত্ব হারানোর ভয়, অমৃতত্ব হারানোর নয়। 

মিল

কম্বল আর সম্প্রদায়ের মধ্যে একটা মিল আছে। প্রথমটা রাতে ভয় পেলে ভূত দেখার আতঙ্কের হাত থেকে বাঁচায় আর সম্প্রদায় জীবনের রূঢ় বাস্তবতাকে ভয় পেলে দল পাকিয়ে ঘেরাটোপ তৈরি করে বাঁচায়।

পুরুষের বহুগামিতা

আমি শ্রীযুক্ত অনুকূলচন্দ্রের কয়েকটা কবিতা পোস্ট করাতে, আমাকে একজন 'চলার সাথী' বইটা পড়ে দেখতে বলেন। সেটা পড়তে গিয়ে 'বহুগামিতা' তত্ত্বে ঠেক খাই। স্মরণীয় বর্তমান ভারতীয় সংবিধান ধারা 494 ও 495 অনুযায়ী হিন্দু বিবাহ আইনে বহু বিবাহ দণ্ডনীয় অপরাধ। অথচ এই বইটা সংস্করণের পর সংস্করণ কি ভাবে হচ্ছে আর প্রচারিতই বা কোন আইন অনুসারে হচ্ছে?
...

গুণমুগ্ধ

"ভীষণ সুন্দর গাইলেন, কি তান! কি মীড়ের মূর্ছনা!"

গায়ক প্রফুল্ল হলেন। গর্বিত দৃষ্টিতে চাইলেন প্রশংসকের দিকে।

বুঝুন

একটু দাঁড়ান। মিছিলটা পার হোক।
ওদের খিদের দাম আপনার সময়ের দামের থেকে বেশি

এয়ারটেলীয় বিজ্ঞাপন

একবার আমার এক পরিচিত মানুষের সাথে গল্প করছি, খুব অসুস্থ উনি তখন, দুটো কিডনীই খারাপ। উনি মজা করে বলছেন, “জানো তো সাউথে গিয়েছিলাম চোখের চিকিৎসা করাতে শঙ্কর নেত্রালয়ে। কিন্তু হোল বডি চেক আপ করাতে গিয়ে যখন জানলাম যে আমার কিডনী দুটোই খারাপ এবং তাড়াতাড়ি বদলাবার ব্যবস্থা না করলে

হ্যাঁ তো

চাঁদের দিকে তাকালাম

বিজ্ঞানী বললেন, ওটা আসলে সূর্যের আলো

বললাম, সত্যি বটে।

জ্যোৎস্নাস্নাত সামনের বাগানের দিকে তাকালাম

জ্ঞানী বললেন, সব মিথ্যা, মায়া, ক্ষণস্থায়ী

বললাম, তাই তো।

কিছু কবিতা

কিছু কবিতা পড়েছিলাম
      আজ সে সব গেছি ভুলে

কিছু কবিতা শুনিয়েছিল কেউ
     হয়ত খাপছাড়া আছে মনে

অপেক্ষারত আমি

যতটা আমি তোমার সাথে মিশল না
     ততটা আমি ব্যর্থ না
           অপেক্ষারত
Subscribe to