বাকি সব বোগাস
হাওড়া স্টেশান ছেড়ে ট্রেনটা যখন বেরোয় রাত্তিরবেলা কি সন্ধ্যেবেলা, ওই হলুদ হলুদ, কমলা কমলা আলোগুলো দেখলে আমার ভীষণ মন খারাপ করত ছোটোবেলায়।
এখন করে না।
চেকমেট
চলাচলের রাস্তা
পরিচিত তো দুই হাতের কড় পেরিয়েও অনেক
আহ্নিকগতি বার্ষিকগতিতে
বাজেট-উৎসব-হাসপাতাল-প্রেম-ঈর্ষা
সবই খাপেখাপে
দুরত্ব
১
==
তুমি বললে তাই অভ্যাস করলাম
তুমি বললে তাই অভ্যাস ছাড়লাম
আবার নতুন কিছু বলো
অভ্যাস ধরা-ছাড়ার অভ্যাস হল যে!
গুরু - নেতা - শিক্ষক
মিথ্যা ব্যাথা
ভালোবাসাটা সত্যি
অধিকারটা রূপকথা
আমি জানি
উঠে আসছিলাম
সবার অলক্ষ্যেই
ভাবছিলাম খেয়াল করোনি হয়ত
দরজা অবধি এসে মনে হল
ডাকলে?
স্বামীজি
অবস্থা বেসামাল!
কিছু বুঝেছিলাম
কিছু বুঝেছিলাম
কিছু বুঝিনি
তবু যেন সবটাই বুঝেছিলাম
দাও আশ্রয়
বাইরে ঘিরছে মেঘের অন্ধকার। মনের আকাশে কাটছে মেঘ। গরম চায়ের কাপ জুড়িয়ে ঠাণ্ডা। বুকের তলা হল উষ্ণ ফিরতি পথে কয়েক মাইল হেঁটে। কবে ভাসানো কাগজের নৌকা ধাক্কা দিচ্ছে পাঁজরের তলায়। সময়ের হাতলে হাত রেখে এদিক ফিরেছে যারা, তাদের হাতে মিশে আমার আঙুলের ছাপ।