সৌরভ ভট্টাচার্য 9 February 2016 মৃত্যুকে কতবার বলেছি আড়ি যা যা যা নেব না তোকে খেলায়, যাব না তোর বাড়ি আড়ি আড়ি আড়ি তবু সে এসেছে নির্লজ্জের মত এর ওর হাত ধরে কি করে চিনেছে প্রতিবারই আমার বাড়ি? পাল্টাই না ঠিকানা যতবারই তবু দেবে না আড়ি? এ তো ভীষণ ঝকমারি! Category কবিতা Log in to post comments7 views