সকাল দরজায় দাঁড়িয়ে
মন্থনময়ী মধ্যনিশা
বিষ শুষে নিল চোখের পাতা,
অমৃতলোভী সকাল রইল দরজায় দাঁড়িয়ে
শুধু আমি শুধু তুমি
শুধু আমিই নই
তুমিও তো অসহায়ের মত দাঁড়িয়েছো
আমার সামনে কতবার
আসতে দাও
ওরা আসুক
বারণ কোরো না
জানলার পর্দা সরিয়ে দাও
হাওয়া আসুক, রোদ আসুক
ফিরিয়ে দিও না
দরজাটা পুরো খুলে রাখো
কাদের যেন আসার কথা আজ!
তেমন কিছু না
তেমন কিছু না
তেমন কিছু না
মানে তেমন বড় কিছু না তো
মনের মধ্যে ঢুকলে বালাই
মনকে বেঁধে, চরকি কাটিয়ে
সন্ন্যাসী দেখো কি আনন্দে
সারাদিন তার পালাই পালাই
তাই বলছি, তেমন কিছু না
তেমন কিছু না তো
তেমন বড় কথা হলে-
বলা-কওয়া তবু যেত
প্রগতি
হিন্দু মহাসভা নাথুরাম গড্সের মন্দির প্রতিষ্ঠা করল। নাথুরাম গড্সে তাদের আদর্শ, পুজ্য। তার কারণ তিনি হিন্দুধর্মের মহত্ব প্রচার করেছিলেন বলে নয়, গান্ধীকে হত্যা করেছিলেন বলে। গান্ধীকে ও তার আদর্শকে কারোর অপছন্দ হতেই পারে, সভ্যতার ইতিহাসে গড্সে ও মহাত্মার অবদানের ফারাক বোঝার মত মানসিকতা বা ইচ্ছা অনেকের না-ই থাকতে পারে। কিন্তু পৌরাণিক পুরুষ রাম তথা কৃষ্ণ পূজ্য কি শুধু রাবণ তথা কংস নিধনের জন্য, না
ধাপ্পা
ইকিড়মিকিড়
কারোর আঙুলে ডাক নেই তোর?
আগডুম বাগডুম
খেলায় ডাকে না কেউ?
"উবু উবু আব্বুলিশ"
তুই একা একা ছাদে ঘুরিস?
কিত কিত কিত
তুই উঠান পাবি কই?
রক্তের শুধু না
রক্তের শুধু না,
দিন গড়াচ্ছে স্নায়বিক সম্পর্কে
ভীষণ ব্যক্তিগত
কিছু কবিতা ভীষণ ব্যক্তিগত
ক্ষতর উপর শিশিরপাতের মত
ওরা
একদিন আমারও একজন 'মা' ছিল
একদিন আমারও একজন 'মা' ছিল
আজ নেই
একদিন আমিও শান্ত সুখী ছিলাম
আজ নই
একদিন আমারও একজন 'মা' ছিল
আজ নেই
একদিন আমারও খেলে পেট ভরত
একদিন আমারও শুলে ঘুম আসত
একদিন আমারও জামা নতুন হত
আজ কই?
একদিন আমারও একজন 'মা' ছিল
আজ নেই
একদিন আমারও চোখ শুকনো থাকত
আজ কই?