সৌরভ ভট্টাচার্য 18 March 2015 ভেজা হাতে ছবি আঁকো কেন? রঙগুলো সব ছড়িয়ে যায়! দেখো সূর্য্যের গায়ে পড়েছে কালো রঙের ছিটে বাচ্চাটার হাসিতে পড়েছে লাল রঙের দাগ ওই যে গাছ এঁকেছো- ওর সবুজ পাতায় হলুদ রঙের ছাপ ছি ছি মোছো তাড়াতাড়ি! নতুন করে আঁকো ভিজে হাতে না হাত শুকিয়ে নাও আগে Category কবিতা Log in to post comments2 views