সৌরভ ভট্টাচার্য 21 September 2015 আমার বুকের থেকে কিছু রঙ চুঁইয়েছে দেখো ওরা তোমার আঁচলে লেগে এখনো ওরা গড়িয়ে তোমার সর্বাঙ্গ ভেজাবে চুঁইয়ে চুঁইয়ে ঢুকবে তোমার ধমনী শিরায় স্নায়ুতে লাগবে পূর্বজন্মের টান ভেজা মাটির গন্ধে শিকড় পায় যেমন জলের সন্ধান Category কবিতা Log in to post comments9 views