সৌরভ ভট্টাচার্য
14 April 2016
সব মেঘ কাটবে না সব বাধা সরবে না
তবু রে মন হাঁটতে হবে
সব আলো জ্বলবে না সব আশা মিটবে না
তবু রে মন হাঁটতে হবে
সব পিপাসা মিটবে না সব কান্না থামবে না
তবু রে মন হাঁটতে হবে
সব উত্তর মিলবে না সব শঙ্কা ছাড়বে না
তবু রে মন হাঁটতে হবে
সব সয়ে যা
সব সয়ে যা
আগুন যেন না নিভে যায়
আজ যাবে রে
কাল আসবে
ভরসা যেন হারিয়ে না যায়
সদিচ্ছাটাই মূল কথা রে
শুভবুদ্ধি অবিনাশী
ভাঙতে রে আর কতক সময়
গড়ব বলেই নাও ভাসি
আয় চলে আয় বুকের কাছে
জীবন শুধুই জীবন যাচে
প্রেমে প্রাণে যে মালা গাঁথি
সে মালা প্রভুর পায়ে রাখি
অহং বিচারে আপন-পর
প্রেম যায় শুধু খাঁটির ঘর
চিরকালের নতুন ওগো
'নব আনন্দে' জাগাও গো
(ছবি - Joydeep)
Category
- Log in to post comments
- 4 views