সৌরভ ভট্টাচার্য
23 April 2015
কিছু সম্পর্ক এত আলগা
আগে থেকে যায় না বোঝা -
একটা হালকা ঝাঁকুনিতেই
এক্কেবারে ফালা ফালা!
কিছু সম্পর্ক এমনই ফাঁস
গলার কাছে এখনো লাল
ছেড়ে গেছে ফাঁস, তবু -
বুকের মধ্যে জ্বালা জ্বালা
কিছু সম্পর্ক এত পিছল
ধরতে শিখতে জম্ম কাবার
এই বুঝি সে কাছের ছিল
বাঁক ঘুরতেই, পালা পালা!
কিছু সম্পর্ক হিসাব নিকাশ
এ পাশ ও পাশ হলেই ধপাস
বুঝিয়ে দেবে জটিল ধাঁদা
শুনে শুনে প্রাণ ঝালা পালা!
আপন তোমার কেউ নয় হে
ওপাশ ফিরলেই বুঝবেখনে
যদি নিজের মত থাকতে পারো
তবে দুনিয়ায় সব ভালা ভালা
Category
- Log in to post comments
- 5 views