সৌরভ ভট্টাচার্য
4 March 2016
তুমি আমায় হারিয়েছ প্রতিবার
আমার সংশয়ের উত্তর দিয়ে নয়
আমার সংশয়কেও অনুমতি দিয়ে
তোমার রাজসভায় আসার
সে সংশয় ক্ষীণ দুর্বল চিত্তে তোমায় স্পর্শ করতে চায়,
অবিশ্বাস করতে চায়
তুমি দু'হাত সরে দাঁড়াও প্রতিবার
সংশয় জিতে যায় নাগাল না পেয়ে
সংশয় বিভ্রান্ত হয় নিজের জয়েও
মনে মনে ভাবে -
তবু কি যেন রয়ে গেল অধরা
Category
- Log in to post comments
- 2 views