সৌরভ ভট্টাচার্য 20 November 2015 যে পিঠে ছুরি মারবে বলে রোজ রাতে ছুরিতে শাণ দেয় সে দিনের বেলায় মাঝে মাঝে আমার গালে চুমু খেয়ে যায় তার পিঠের চোখে রাখি চোখ দেখি প্রাগৈতিহাসিক ইতিহাস কালের প্রবাহে বইছে চোরাস্রোতে তবু ভেসে আছে রক্তবীজ বিশ্বাস Category কবিতা Log in to post comments5 views