সৌরভ ভট্টাচার্য
26 May 2018
টব আছে
মাটি আছে
চারাগাছও আছে
মনে সাধ
চারাগাছটা হোক মহীরুহ
মনে শঙ্কা
সে মহীরুহ চিড় ধরাবে টবের
আমার বাগান ছেড়ে হবে বনের
চারাগাছ, তুমি আমারই থেকো
মহীরুহ, আমিই তোমারই হলাম
আমায় শঙ্কা মুক্ত করো
জল নাও। মাটি নাও। বাতাস নাও।
মহীরুহ, তুমি আমাকেও নাও।
ভোরের প্রথম আলো -
পড়ুক এসে
তোমার পাতায়, তোমার ডালে, পাখির নীড়ে
পাখিরা হোক বৈতালিকের দল
আমি হই তোমার একটি পাতা
Category
- Log in to post comments
- 5 views