সৌরভ ভট্টাচার্য 16 June 2015 পিঁপড়ের সারি ডিম মুখে করে দেওয়াল বেয়ে উঠছিল আকাশ ছেয়ে কালো মেঘ এলো। জল বলল, ডুবিয়ে দেব বাতাস বলল, উড়িয়ে দেব মানুষ বলল, হারিয়ে দেব। পিঁপড়ের সারি ডিম মুখে করে উঁচু গর্তে বসেছিলো। জল থামল ঝড় থামল মানুষ ভুলল পিঁপড়ের সারি ডিম মুখে করে দেওয়াল বেয়ে ফিরছিল। Category বিন্দু Log in to post comments5 views