সৌরভ ভট্টাচার্য 6 March 2016 তোমার আসার পথ আটকে আমারই তৈরী ভয় তোমাকে ছোঁয়ার আড়াল রচেছে আমারই তৈরি লোভ তুমি আর আমি - মাঝে ব্যবধান সেও গড়েছে আমারই যত ক্ষোভ তুমি এসো, ছিন্ন করো এ মায়াজাল সারাটা পথে ফুল বিছানো আমারই হৃদয়রক্ত ছোঁয়ায় তোমার পাদস্পর্শে ঘুচুক দৈন্যকাল (ছবিঃ সমীরণ নন্দী) Category কবিতা Log in to post comments4 views