সৌরভ ভট্টাচার্য 16 December 2014 একটা ব্যাথা পেন্ডুলামের মত বুকের এ মাথা ও মাথা দুলছে দুলেই চলেছে দুলেই চলেছে দুলেই চলেছে আমি থামাতে গিয়ে থমকে গেছি ওর দোলনেই আমার নাড়ীর ছন্দ বুকে রক্তের জোয়ার ভাঁটা মাথার ভিতর ভাবনার বিদ্যুৎ (ছবিঃ সুমন দাস) Category কবিতা Log in to post comments4 views