সৌরভ ভট্টাচার্য 20 March 2015 পথ চেনে না আমায় আমিও চিনি না তাকে চলতে চলতে চিনছি তাকে প্রতিটা বাঁকে বাঁকে সময় চেনে না আমায় আমিও চিনি না তাকে পেয়ে হারিয়ে বুঝছি তাকে আলো আঁধারের ফাঁকে আমি চিনি না আমায় আমায় চেনে না কে ও? আমার বুকেই থাকে দেখি চেনা চেনা, তবু অচেনা-ও! Category কবিতা Log in to post comments5 views