সৌরভ ভট্টাচার্য
1 September 2014
সন্নাসী বক্তৃতা দিচ্ছেন-
সবার মধ্যে ঈশ্বরকে দেখার কথা,
নির্লোভত্বের কথা, ত্যাগের কথা, প্রেমের কথা
যা শাস্ত্রে বলেছে!
শ্রোতৃবৃন্দ আপ্লুত, ভাব গম্ভীর পরিবেশ।
সবার মধ্যে ঈশ্বরকে দেখার কথা,
নির্লোভত্বের কথা, ত্যাগের কথা, প্রেমের কথা
যা শাস্ত্রে বলেছে!
শ্রোতৃবৃন্দ আপ্লুত, ভাব গম্ভীর পরিবেশ।
বক্তৃতা শেষ হল,
তিনি নীচে নামলেন।
গৃহী, গরীব, না-গেরুয়া মানুষের স্পর্শ বাঁচিয়ে
উঠলেন শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে।
পরের বক্তৃতার সময় হয়ে গেছে।
তিনি নীচে নামলেন।
গৃহী, গরীব, না-গেরুয়া মানুষের স্পর্শ বাঁচিয়ে
উঠলেন শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে।
পরের বক্তৃতার সময় হয়ে গেছে।
ভক্তকুল গদগদ স্বরে বলল,
দেখলে, একেই বলে নিরাসক্তি!
দেখলে, একেই বলে নিরাসক্তি!
Category
- Log in to post comments