সৌরভ ভট্টাচার্য
7 February 2017
হতে পারে তুমি আমার উপর নারাজ
রাস্তাটা আধমাইল কেন
এক পাও হাঁটতে তোমার ইচ্ছা নেই
হতে পারে তোমার ভোরের স্বপ্ন ভাঙিয়েছি আমি
তবু ভেবে দেখো
আমার না যেতে চাওয়া পথে
জুতোর সোলে পিন আটকে
মাইলের পর মাইল দৌড় করিয়ে
এক গ্লাস জলও না বাড়িয়ে
আমার দৌড়ের চুলচেরা বিশ্লেষণে নেমেছ
আমার অনিচ্ছার পথের দৌড়ে
যদি তোমার কিছু অনর্থ ঘটিয়েই থাকি
ভাবছ কেন সে আমার ইচ্ছাকৃত প্রতিশোধ?
নাও তো হতে পারে
ইচ্ছার বিরুদ্ধে শুধু প্রতিশোধ না
অসহায় যন্ত্রানুসরণও থাকে
আর যন্ত্র কখনো প্রতিশোধ নেয় না
Category
- Log in to post comments
- 3 views