সৌরভ ভট্টাচার্য 27 June 2015 ভাবলাম তোমায় বৈরাগ্যে ভোলাবো তুমি তাকালেই না। ভাবলাম তোমায় পাণ্ডিত্যে ভোলাবো তুমি গুরুত্বই দিলে না। ভাবলাম তোমায় স্তবে ভোলাবো তুমি শুনলেই না। শেষে উদাস হয়ে, নিজের পাশে বসলাম, একা- কখন এলে! Category কবিতা Log in to post comments2 views