সৌরভ ভট্টাচার্য 24 September 2015 রাস্তার দুটো ধারই রাস্তা বানায় না হলে তা মাঠ নদীর দুটো তীরই নদী বানায় না হলে তা বন্যা দিগন্তের রেখাই করে আকাশ মাটিকে আলাদা দুজনের হাতে হাত মিলিয়েই আমার কিনারা আমায় ঘিরে তুমি না হলে আমার 'আমি' দিশাহারা Category কবিতা Log in to post comments4 views