সৌরভ ভট্টাচার্য 18 November 2014 তুই মেঘ হলে আমি দীঘির জল হব যতদূরেই থাক, তবু আমার বুকে পড়বে ছায়া। যদি নীলাকাশ হোস, আমি হব স্বচ্ছ চোখ চোখের গায়ে আর জলে মিশবে তোর কায়া। যদি রামধনু হোস, আমি হব তুষার পর্বত আমার সারা শরীরে তোর আলপনার মায়া। Category কবিতা Log in to post comments