সৌরভ ভট্টাচার্য 15 April 2018 রাস্তা হারিয়ে যাক নাবিকের সাড়া না মিলুক ধ্রুবতারায় গ্রহণ লাগুক প্রেম নিঃশব্দ হোক শঙ্কা করি না ইতিহাস পৌনঃপুনিক ভরসা রাখি বাউলের একতারায় তার ধুলোবালি লাগা কণ্ঠস্বরে হৃদয়ের আড়াল এড়ানো সুরে রাস্তা বেরোক হৃদয় ফুঁড়ে Category কবিতা Log in to post comments14 views