সৌরভ ভট্টাচার্য
22 February 2017
এককণা ধুলো
বসন্তের বাতাসে উড়ে শিমূল ফুলের পাপড়িতে গিয়ে বসল
লাল বিছানায় শুয়ে আকাশে তাকিয়ে দেখল
কি নীল এ মাথা ও মাথা!
হঠাৎ তার বুকের মধ্যে মোচড় দিল
সে দখিন হাওয়াকে বলল,
আমায় কোলে নাও
আমি মাটির বুকে নামব
এখন সে মাটিতে
তার বুকের ওপর দিয়ে শুকনো পাতারা উড়ে বেড়াচ্ছে
সড়সড় সড়সড়.....
Category
- Log in to post comments
- 5 views