সৌরভ ভট্টাচার্য 25 February 2017 ফেরৎ চেয়ো না প্রতিচ্ছবিরা আয়না দেখে না একলা হতে হতে গাছের শিকড় মাটি পায় ডুবন্ত সূর্য পায় দিগন্তরেখার আলিঙ্গন তুমিও পাবে একলা হতে হতে কারোর হাত আরো একলা করবে ঘুমন্ত পাখির শ্রান্ত ডানার গন্ধে জাগা - একলা নীড়ের মত ছবিঃ শুভজিৎ মন্ডল Category কবিতা Log in to post comments3 views