সৌরভ ভট্টাচার্য 15 March 2016 ছলছল চোখ কিছুটা আগুনের তাপে কিছুটা আগুনের ধোঁয়ায় বুক ভাঙা শোক কিছুটা অপূর্ণ প্রেমে কিছুটা ভাঙা পাত্রের মায়ায় এক মুঠো সান্ত্বনা কিছুটা সামনের মেঠো পথে কিছুটা ছুঁয়ে আসা বৃত্তের সীমানায় চিতা নেভার পর কিছুটা ফিরল মানুষ কিছুটা ফিরল সম্পর্ক, অদৃশ্য কায়ায় Category কবিতা Log in to post comments2 views