সৌরভ ভট্টাচার্য 1 November 2016 খেলার ঘরে আবার ডাক বুকের ভিতর চিচিংফাঁক পুরোনো দিনেরা নতুন জামায় পুরোনো খিদে আবার থালায় চুলে পাক, মন আরো কড়া পাক যারা গেছে চলে মনে দেয় ডাক কপালেতে জমা আদরের দাগ বুকে নেমে আসে ধরাধরি হাত নতুন সকাল নতুন দিন প্রাণ শুধে চলে স্নেহের ঋণ Category কবিতা Log in to post comments9 views