সৌরভ ভট্টাচার্য
7 March 2018
স্ফুলিঙ্গ থেকে দাবানল হতে
একটা রুক্ষ শুষ্ক বন লাগে
পা টিপে টিপে লুকিয়ে এলে
ঝরাপাতারা তোমার পায়ের স্পর্শ পেলো
পরিচয় পেলো না
একটা রুক্ষ শুষ্ক বন লাগে
পা টিপে টিপে লুকিয়ে এলে
ঝরাপাতারা তোমার পায়ের স্পর্শ পেলো
পরিচয় পেলো না
যখন সকাল হল
তখন সারাটা বন দাবানলের গ্রাসে
নীল আকাশ ফ্যালফ্যাল করে তাকিয়ে
এমন আগুন! - কে লাগালো?
চারিদিক দিক থেকে উঠল হাসির রোল
তখন সারাটা বন দাবানলের গ্রাসে
নীল আকাশ ফ্যালফ্যাল করে তাকিয়ে
এমন আগুন! - কে লাগালো?
চারিদিক দিক থেকে উঠল হাসির রোল
রাত হল
মধ্য আকাশে দোল-পূর্ণিমার চাঁদ
দক্ষিণের বাতাস বসল আঁচল বিছিয়ে
আমের বোল তার খোঁপায় গোঁজা
কচিপাতাদের হইহুল্লোড় চারদিকে
সেকি দুরন্তপনা!
তারা আগুনে পোড়েনি
মধ্য আকাশে দোল-পূর্ণিমার চাঁদ
দক্ষিণের বাতাস বসল আঁচল বিছিয়ে
আমের বোল তার খোঁপায় গোঁজা
কচিপাতাদের হইহুল্লোড় চারদিকে
সেকি দুরন্তপনা!
তারা আগুনে পোড়েনি
আগুনে পুড়ছে শুধু মাটি
কালবৈশাখীর বিরহে
কালবৈশাখীর বিরহে
Category
- Log in to post comments
- 2 views