সৌরভ ভট্টাচার্য 4 August 2015 গোলাপকে দেখে মুগ্ধ হয়েছি গোলাপ বোঝেনি কোনোদিন। রামধনুর রঙ চোখ জুড়িয়েছে মনে মনে বলেছি, বাহ্। সে শোনেনি কখনো সেভাবে। নীলাকাশের বুকে চাঁদের শোভা- এও তো যুগান্তরের মাধুর্য্য আত্মভোলা আবেগে বলেছি, উফ্ চাঁদ, আকাশ ফিরেও তাকায়নি। তুমিও কি ওদের মতই হবে? Category কবিতা Log in to post comments3 views