সৌরভ ভট্টাচার্য
24 April 2016
ওগো তোমরা ফিরে যাও
আমি নাও ভাসিয়েছি অকুলে
লোভী তুমি ফেরো,
তোমার পথ আটকে লোভ
ধনী তুমি ফেরো
তোমার গায়ে আঁশটে গন্ধ
ওগো মেয়ে তুমি ফেরো
তোমার ঠোঁটে কপট বাঁধন
ওগো সন্ন্যাসী তুমি ফেরো
তোমার পথ আটকে অহং
আমার চোখ ডুবেছে যে অতলে
যে অরূপের সাথে হয়েছে চোখাচোখি
আমায় ভোলো তোমরা, আর ডেকো না-
আমি পৌঁছিয়েছি
তাঁর দুয়ারের কাছাকাছি
(ছবিঃ সমীরণ নন্দী)
Category
- Log in to post comments
- 3 views