সৌরভ ভট্টাচার্য 18 November 2016 ১ ----- কুঁড়ি অপেক্ষায় থাকে সকালের আলোয় ফুটবে বলে আমি অপেক্ষায় থাকি সব বিষাদ ঠেলে তুমি আসবে বলে ২ ---- বীজ মাটির কাছে ঋণী অঙ্কুরণে মাটি বীজের কাছে ঋণী তরুর ছায়ায়, বৃষ্টির আগমনীতে আমার পাঁজর ঘেরা বাগানে পোঁতা বীজ তোমার দৃষ্টিপাতের বৃষ্টির অপেক্ষাতে Category কবিতা Log in to post comments5 views