রঙ তো কতই আছে
সে রঙই তোমার মনে ধরে
যে রঙ তোমার চোখের কোণায়
কথা তো কতই আছে
সে কথাই তোমার মনে বেঁধে
যে কথা তোমার বুকের তলায়
সুর তো কতই আছে
সে সুরই তোমায় কাঁদিয়ে ছাড়ে
যে সুর তোমার গভীর ব্যথায়
পথ তো কতই আছে
সে পথই তোমায় বাইরে আনে
যে পথ শিরায় শিরায় ডাক পাঠায়