সৌরভ ভট্টাচার্য
8 December 2015
আগুনে হাত দিলাম
পুড়ল না
জলে হাত ডোবালাম
ভিজল না
বাতাসে শুয়ে থাকলাম
গায়ে লাগল না
সবাই বলল, কই তুমি?
আয়নার সামনে এসে দাঁড়ালাম
কই আমি?
চারদিকে তাকালাম
আমি কই?
আমি কই?
আমি কই?
আমি কই?
আমি কই?
আমি কই?
পূব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ অধঃ থেকে
প্রতিধ্বনি এলো ফিরে
প্রতিধ্বনি এলো ফিরে
আমি এই
আমি এই
আমি এই
আমি এই
আমি এই
Category
- Log in to post comments
- 1 view